Pages

Wednesday, May 3, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ মে ২০১৭



১।   অদ্য ০৪ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ১৪২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,৮০০/-(ছাপান্ন হাজার আটশত)টাকা মাত্র।

২।   অদ্য ০৪ মে ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের আমবাগান মাঠ নামক স্থান হতে ১৩৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৫,২০০/- (পঞ্চান্ন হাজার দুইশত)টাকা মাত্র।

৩।   অদ্য ০৪ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের বাবলাতলা নদীর পাড় নামক স্থান হতে ৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,০০০/- (ষোল হাজার)টাকা মাত্র।
        উপরে আটককৃত ৩২০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ,২৮,০০০/- (এক লক্ষ আটাশ হাজার) টাকা মাত্র।