১। অদ্য ১২ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০
মিনিট হতে ১০টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৩/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেগরপুর জেলার মুজিবনগর থানার
কাকমারী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ ওয়াজেদ আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের ব্রম্ননগর ক্যাম্প কমান্ডার এসআই কেরকাথ।
২। অদ্য ১২ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন
পিলার ১২১/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ঝাঝা
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানী পক্ষে নেতৃত্ব দেন
নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের বিলাসীপাড়া ক্যাম্প কমান্ডার এসআই সুব্রত শাহা।
৩। অদ্য ১২ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৫টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা নামক
স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কামান্ডার সুবেদার মোঃ অহিদুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের জিন্দা ক্যাম্প
কমান্ডার ইন্সপেক্টর রত্না রাম।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠক
সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া
না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।