১। অদ্য ০৯ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক
তত্ত্বাবধানে উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে করতোয়া
কুরিয়ার সার্ভিস ট্রাক তল্লাশী করে ৩৮৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী-১৯,২৫,০০০/- এবং ৩৩২ পিস
ভারতীয় উন্নতমানের থ্রি-পিচ-১৬,৬০,০০০/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৫,৮৫,০০০/-(পঁয়ত্রিশ
লক্ষ পঁচাশি হাজার) টাকা মাত্র।
২। উপরে
আটককৃত ৩৮৫ পিস শাড়ী এবং ৩৩২ পিস থ্রি-পিচ এর সর্বমোট মূল্য ৩৫,৮৫,০০০/-(পঁয়ত্রিশ
লক্ষ পঁচাশি হাজার) টাকা মাত্র।