Pages

Wednesday, May 10, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ মে ২০১৭



১।   অদ্য ১১ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ নামক স্থান হতে ২৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৬,০০০/-(ছিয়ানব্ববই হাজার)টাকা মাত্র।

২।   অদ্য ১১ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত)টাকা মাত্র।
৩।   অদ্য ১১ মে ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাকা রাস্তার উপর হতে ০৯ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ১১ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের দামুড়হুদা পাকা রাস্তার উপর হতে ০৮ টি বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,০০০/-(ছাপান্ন হাজার)টাকা মাত্র।

        উপরে আটককৃত ২৮৮ বোতল ফেন্সিডিল, ০৯ টি গরু এবং ০৮ টি বাই সাইকেল এর সর্বমোট মূল্য ৬,২১,২০০/-(ছয় লক্ষ একুশ হজার দুইশত)টাকা মাত্র।