Pages

Tuesday, May 2, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০২ মে ২০১৭


অদ্য ০২ মে ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঝা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিরামপুর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঝাঝা কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম। বর্ণিত সভায় মোঃ সানোয়ার হোসেন মেম্বার ২ নং ওয়ার্ড বুড়িপোতা ইউপি, মাওলানা মোঃ ইলিয়াস হোসেন ইমাম হরিরামপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।