Pages

Tuesday, May 9, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১০ মে ২০১৭



১।   অদ্য ১০ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কাচা রাস্তার উপর হতে ২০৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,২০০/-(একাশি হাজার দুইশত)টাকা মাত্র।

২।   অদ্য ১০ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার)টাকা মাত্র।

        উপরে আটককৃত ২৬৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,০৫,২০০/-(এক লক্ষ পাঁচ হাজার দুইশত)টাকা মাত্র।