১। অদ্য ০৯ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে ০৯টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বেলতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ তোফাজ্জোল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের গোংরা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর এরএন গুপ্তা।
২। অদ্য ০৯ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার তালতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কামান্ডার হাবিলদার মোঃ
ফয়জুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা
ক্যাম্প কমান্ডার এএসআই নিরমল সিংহ।
৩। অদ্য ০৯ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামড়হুদা থানার আইসিপি নামক
স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী
এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প
কমান্ডার এসি অজয় কুমার।
৪। অদ্য ০৯ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৫টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক
স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর
আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প
কমান্ডার এসি অজয় কুমার।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।