১। অদ্য ২৪ মে ২০১৭
তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৩৪
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫১,০০০/-(একান্ন হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ২৪ মে ২০১৭
তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে(সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ নামক
স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/-(তেত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ৫৬ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকা মাত্র।