Pages

Thursday, May 18, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক হিরোইন, মদ, গরু এবং ০১ জন আসামী আটক ১৯ মে ২০১৭

১।   গত ১৮ মে ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ ( মোঃ সহিদ মন্ডল (৫০), পিতা-মোঃ আবু হোসেন, গ্রাম-চুয়াডাংগা মসজিদ পাড়া, পোঃ+থানা+জেলা-চুয়াডাংগা) ০১ গ্রাম ভারতীয় হিরোইন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০০/- ( দুই হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপদ করতঃ হাবিলদার মোঃ ফোরকান আলী বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যার মামলা নম্বর ২৫ তারিখ ১৮ মে ২০১৭।

২।   অদ্য ১৯ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ১৯ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দত্তনগর গ্রামের দত্তনগর নামক স্থান হতে ০৬ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ০১ গ্রাম হিরোইন, ৯০ বোতল ফেন্সিডিল এবং ০৬ টি গরু এর সর্বমোট মূল্য ৪,৫৮,০০০/-(চার লক্ষ আটান্ন হাজার) টাকা মাত্র।

৫।   আটককৃত হিরোইন/ফেন্সিডিল এবং গরু থানা/কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।