১। অদ্য ৩১ মে ২০১৭
তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন
সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া তিন রাস্তার মোড় নামক
স্থান হতে ০৪ বোতল (৪০ গ্রাম) সাপের বিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০,০০০/-
(বার লক্ষ) টাকা মাত্র।
২। উপরে
উল্লেখিত আটককৃত ০৪ বোতল (৪০ গ্রাম) সাপের বিষ এর সর্বমোট মূল্য ১২,০০,০০০/- (বার
লক্ষ) টাকা মাত্র।
