১। অদ্য ২১ মে ২০১৭
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া
বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর মাঠ নামক স্থান হতে ২৫০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ)
টাকা মাত্র।
২। অদ্য ২১ মে
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মনিরুল ইসলাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া
গ্রামের হুদাপাড়া কবর স্থান মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ২৫০ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৭৫,০০০/- (এক
লক্ষ পঁচাত্তর হাজার)টাকা মাত্র।

