Pages

Thursday, May 21, 2015

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক


অদ্য ২১ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫ টা হতে ০৬ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে (জিআর ৬৪৭৯৭৩ মানচিত্র ৭৯এ/১৪) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সুরেশ কুমার। বর্ণিত পতাকা বৈঠকে ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়।  পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।