Pages

Wednesday, October 21, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২১ অক্টোবর ২১০৫



অদ্য ২১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম । বর্ণিত সভায় মোঃ রবিউল ইসলাম মেম্বার ৬নং সীমান্ত ইউনিয়ন পরিষদ, মোঃ জসিম উদ্দিন শিক্ষক বেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।