Pages

Tuesday, October 13, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ অক্টোবর ২০১৫



১। অদ্য ১৪ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা স্কুলের পার্শ্ব হতে ৪৮৫ টি ভারতীয় পাইজেসিক নেশা জাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,৭৫০/-(বাহাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।

২। অদ্য ১৪ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৫০০/-(আটান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩১,২৫০/-(এক লক্ষ একত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা মাত্র।