১। অদ্য ২৬ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ
হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ মমিন মিয়া(৪০), পিতা-মৃত তেতুল মন্ডল, গ্রাম-গয়েশপুর,পোষ্ট-ধোপাখালী,থানা-জীবননগর,
জেলা-চুয়াডাংগা} ৩৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৫০০/-(আঠান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত
আসামীকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ)মোতাবেক জীবননগর থানায় সোর্পদ
করা হয়েছে । মামলা নং-৩০ তারিখ ২৬ অক্টোবর ২০১৫।
২। অদ্য ২৬ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর
হেলেঞ্চাপাড়া আমবাগান হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মুল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র ।
৩। অদ্য ২৬ অক্টোবর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ
হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১৭,৯০০/-(এক
লক্ষ সতের হাজার নয়শত) টাকা মাত্র ।

