Pages

Wednesday, October 21, 2015

বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও থানায় সোর্পদ ২২ অক্টোবর ২০১৫



গত ২১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের বিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গমন টহলে করে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া নামক স্থান হতে নিম্নবর্ণিত বাংলাদেশী নাগরিক ১। মোঃ রমজান আলী (৪০), পিতা-দয়াল মন্ডল ২। মোঃ শমসের আলী (২০), পিতা-রাজু মন্ডল ৩। জসিম মন্ডল (২৫), পিতা-আকতার মন্ডল ৪। মোঃ নাজমুল হোসেন (২০), পিতা-আসাদুল মন্ডল সকলের গ্রাম-হুদাপাড়া, পোষ্ট-চন্দরবাস, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগাকে আটক করে । বর্ণিত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ বাংলাদেশ পাসপোর্ট আইন-১৯৭৩ এর ১১ (সি) ধারা মোতাবেক মামলা করা হয়েছে, যার মামলা নং ২১/২০১৫ তারিখ ২২ অক্টোবর ২০১৫ ।