১। অদ্য ৩১
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯টা ৩০মিনিট হতে ১০টা ১০মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯০ এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের রাংগেরপোতা
কোম্পানী কমান্ডার এসি দ্বীপ নারায়ন সুকলা ।
২। অদ্য ৩১
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৭৫-আর এর নিকট
শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্প কমান্ডার
এসআই জেস ওয়ান্ট সিং ।
৩। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
