Pages

Wednesday, February 17, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ ফেব্রুয়ারি ২০১৬



১।   অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের রাজাবান্দাল মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
২।   অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা মাঠ হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৩,৫০০/-(তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,০২,৩০০/-(এক লক্ষ দুই হাজার তিনশত)টাকা মাত্র।