Pages

Friday, February 26, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৬ ফেব্রুয়ারি ২০১৬



অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শাহ জাহান। বর্ণিত সভায় মোঃ রোমান হোসেন মেম্বার ৪ নং ওর্য়াড স্বরুপপুর ইউপি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।