Pages

Monday, February 29, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ মার্চ ২০১৬



১।   অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ মার্চ ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬০,৮০০/-(এক লক্ষ সাট হাজার আটশত) টাকা মাত্র।