Pages

Friday, February 26, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখঃ ২৬ ফেব্রুয়ারি ২০১৬



১।   অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট হতে ১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল।

২।   অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এএসআই পিকে পাট্টা ।

৩।  অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা ১০ মিনিট হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি তারা দত্ত।
৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনরি মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।