অদ্য ১২ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় নিমতলা আইসিপি নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান । বর্ণিত সভায়
মোঃ চান্দু মাষ্টার জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।