১। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির
মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা হাসপাতাল রোড
হতে ৪৮৬ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪৫,৮০০/-(এক
লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার
শালিকা থানার শতখালী গ্রামের শতখালী পাকা রাস্তার উপর হতে ১৯ টি লেহেংগা, ৩১ টি ওড়না
এবং ৭২ টি বেল্ট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৪,৫০০/-(এক লক্ষ চুরাশি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩০
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
বাশবাগান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া কবরস্থান হতে ২৫ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা
মাত্র।
৫। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৭২ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,০০০/-(এক লক্ষ আট হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৭। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।
৮। উপরের
আটককৃত ১৯ টি লেহেংগা, ৩১ টি ওড়না, ৭২ টি বেল্ট, ৮৪ বোতল মদ, ১৩৩ বোতল ফেন্সিডিল এবং
৪৮৬ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ৫,০৯,৫০০/-(পাঁচ লক্ষ নয় হাজার পাঁচশত)
টাকা মাত্র।






