গত ২২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ১২টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক
মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের নায়েব সুবেদার মোঃ
ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ
পাকা রাস্তার উপর ০১ টি ট্রাক ও ০১ টি কাভার্ড ভ্যান আটক করে। উক্ত ট্রাক ও কাভার্ড
ভ্যানের মালামাল যাচাই বাছাই এর জন্য ব্যাটালিয়ন সদরে এনে সিএন্ডএফ এজেন্ট এএম
এন্টার প্রাইজ এর একাধিক প্রতিনিধির উপস্থিতিতে মালামালের দলিল সরজমিনে যাচাই
বাছাই করে কাগজের অতিরিক্ত বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম ভারতীয় সীসা তেল (৯০ এমএল)১৭৬০
পিস, ভারতীয় সীসা তেল (১৮০ এমএল) ৯৬০ পিস, Set Wet (বডি স্প্রে) ৪৮০ পিস, ফেয়ার এন্ড
লাভলী ম্যাক্স ফেয়ারনেস ৭২০ পিস, Vicco cream ৭২০ পিস, Skin Shine ১৯২০ পিস, Suthor ১৪৪০ পিস, Arnica plus ৪৩২ পিস, Whiteton powder (70g) ১০৮০ পিস, Whiteton powder
(50g) ১৪৪০
পিস এবং Whiteton powder (30g) ১৯২০ পিস আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২০,৪০,৭২০/-(বিশ লক্ষ চল্লিশ হাজার সাতশত বিশ)
টাকা মাত্র।
