Pages

Saturday, September 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

২।   অদ্য ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের জীবননগর পাকা রাস্তা হতে ৭২৫৫ টি ভারতীয় আতশবাজি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৯৬,০০০/-(দুই লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।

৩।   উপরের আটককৃত ২৫ বোতল মদ এবং ৭২৫৫ টি আতশবাজি এর সর্বমোট মূল্য ৩,৩৩,৫০০/-(তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।