১। অদ্য ২৩
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার তারানগর গ্রামের তারানগর
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৩
সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর
মাঠ হতে ৫৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৪,০০০/-(চুরাশি
হাজার) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ১০৬ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৫৯,০০০/-(এক লক্ষ উনষাট হাজার) টাকা মাত্র।