১। অদ্য ২২
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ
আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে জীবননগর বিওপির হাবিলদার মোঃ সাইফুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুড়ালগাছি
গ্রামের কুড়ালগাছি মাঠের মধ্যে হতে ৫৬,০০০ টি সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৬,০০,০০০/- (ছাপান্ন
লক্ষ) টাকা মাত্র।
২। উপরের আটককৃত
৫৬,০০০ টি সেনেগ্রা ট্যাবলেট সর্বমোট মূল্য ৫৬,০০,০০০/- (ছাপান্ন লক্ষ) টাকা
মাত্র।
