Pages

Thursday, September 15, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৫ সেপ্টেম্বর ২০১৬


অদ্য ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাজিতপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রবিউল ইসলাম। বর্ণিত সভায় মোঃ কামাল হোসেন সহকারী শিক্ষক বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়বং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।