Pages

Saturday, October 1, 2016

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত জনসচেতনতা মূলক সভা ০১ অক্টোবর ২০১৬


অদ্য ০১ অক্টোবর ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৯টা হতে ০৯ টা  ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত আনন্দবাস বাজার নামক স্থানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে  সীমান্ত অতিক্রম, নারী ও শিশু পাচাররোধ, মাদক দ্রব্যের কুফল, বর্তমান দেশের সার্বিক নিরাপত্তা সম্পকিত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত জনসচেতনতা মূলক সভায় এ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন। এছাড়াও বর্ণিত জনসচেতনতা মূলক সভায় মোঃ আইয়ুব আলী চেয়ারম্যান বাগোয়ান ইউনিয়ন, মোঃ কালু মিয়া প্রধান শিক্ষক আনন্দবাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আনোয়ার হোসেন মেম্বার ৮নং বাগোয়ান ইউনিয়ন পরিষদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।