১। অদ্য ৩০
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক হাওলাদার
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের
কামারপাড়া মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ৩০
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া
গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৪২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪২ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মূল্য ৮৭,০০০/-(সাতাশি
হাজার)টাকা মাত্র।

