Pages

Sunday, October 16, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ অক্টোবর ২০১৬



১।   অদ্য ১৭ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ৬৩৪ টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৬৫,২০০/-(দুই লক্ষ পয়ষট্টি হাজার দুইশত) টাকা মাত্র।
২।   অদ্য ১৭ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা মাত্র।
 ৩।   অদ্য ১৭ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ৫০ বোতল মদ, ৬৯ বোতল ফেন্সিডিল এবং ৬৩৪ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ২,৯২,২০০/-(দুই লক্ষ বিরানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।