১। অদ্য ১৩ অক্টোবর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কলাবাগান
মাঠ হতে ৬৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৩,৫০০/-(এক
লক্ষ তিন পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৩
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৪৫,৬০০/-(পঁয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া বটতলার মোড়
হতে ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,৬০০/-(সাতাশ
হাজার ছয়শত) টাকা মাত্র।
৪। অদ্য ১৩
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ
হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,৫০০/-(বায়ান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। অদ্য ১৩
অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মোল্লাবাড়ী গ্রামের মোল্লাবাড়ী
মোড় পাঁকা রাস্তার উপর হতে ০৩ জন ধৃত আসামীসহ (১। মোসাঃ জহুরা বেগম (৪৫), স্বামী-
হাসমত আলী, ২। মোসাঃ শিউলি বেগম (৪২), স্বামী-মৃত রেজাউল করিম এবং ৩। মোঃ স্বপন
মিয়া (২৮), পিতা- মৃত আব্দুস ছাত্তার সকলের গ্রাম- আকন্দবাড়ীয়া, পো- আকন্দবাড়ীয়া,
থান+জেলা-চুয়াডাংগা) ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল জীবননগর
থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৬। উপরের
আটককৃত ১১২ বোতল মদ এবং ২৪৯ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২,৬৭,৬০০/-(দুই লক্ষ সাতষট্টি
হাজার ছয়শত) টাকা মাত্র।




