Pages

Monday, October 17, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ অক্টোবর ২০১৬




১।   অদ্য ১৮ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাঈল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার রুদ্রনগর গ্রামের রুদ্রনগর বাঁশঝাড় নামক স্থান হতে ০২ জন আসামীসহ ০১ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৭-৫০৪৮), ০১ টি বাই সাইকেল, সীমসহ ০১ টি A7 স্যামসাং গ্যালক্সী ও ০১ টি মাইক্রোম্যাক্স মোবাইল, ইউএস ডলার ০১ (বাংলাদেশী ৭৮ টাকা) এবং ভারতীয় রুপি ১০ (বাংলাদেশী ১২ টাকা) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৫,৩৮,৮৯০/-(পনের লক্ষ আটত্রিশ হাজার আটশত নব্বই) টাকা মাত্র। ধৃত আসামী ০২ জন-(১। মোঃ লস্কর আলী (৩৫), পিতা-মোঃ আবু বক্কর, গ্রাম-নাস্তিপুর, ২। মোঃ রাজিবুল ইসলাম (৩০), পিতা-মোঃ আলী আহম্মদ, গ্রাম-হল্ডচাদপুর উভয়ের থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা) এবং পলাতক আসামী ০১ জন (মোঃ মিলন (৩০), পিতা-মোঃ জাহাঙ্গীর, গ্রাম-নাস্তিপুর, খানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২।   অদ্য ১৮ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঝপাড়া হতে ০২ জন আসামীসহ ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল, সীমসহ ০২ টি মোবাইল এবং ০১ টি ইয়ামাহা মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ,০৭,১০০/-(তিন লক্ষ সাত হাজার একশত) টাকা মাত্র। ধৃত আসামী ০২ জন-(১। মোঃ হুমায়ুন কবীর (৩০), পিতা-মোঃ হযরত আলী, গ্রাম-পীরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা, ২। মোঃ রুবেল মিয়া(২৪), পিতা-মোঃ শাহ জাহান, বাড়ী নম্বর ২০ দক্ষিন যাত্রাবাড়ী, থানা-যাত্রবাড়ী, জেলা-ঢাকা)। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৩।   উপরের আটককৃত ০১ কেজি গাঁজা, ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৭-৫০৪৮), ০১ টি মোটর সাইকেল, ০১ টি বাই সাইকেল, সীমসহ ০৪ টি মোবাইল, ইউএস ডলার ০১(বাংলাদেশী ৭৮ টাকা) এবং ভারতীয় রুপি ১০ (বাংলাদেশী ১২ টাকা) এর সর্বমোট মূল্য ১,৪৫,৯৯০/-(আটার লক্ষ পয়তাল্লিশ হাজার নয়শত নব্বই) টাকা মাত্র।