Pages

Wednesday, October 19, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ অক্টোবর ২০১৬



১।   অদ্য ২০ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২০ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থানে ফাঁদ পাকে। আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় একজন লোক ০১ টি গরু নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি গরুটি রেখে রাতের অন্ধকারে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। তখন টহল দল গরুটি পরিত্যক্ত অবস্থায় আটক করে, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।

 ৩।   অদ্য ২০ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ৫০ বোতল ভারতীয় মদ, ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি গরু এর সর্বমোট মূল্য ১,৫৭,০০০/-(এক লক্ষ সাতান্ন হাজার) টাকা মাত্র।