Pages

Friday, October 21, 2016

চুয়াডাংগা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ২২ অক্টোবর ২০১৬



১।   অদ্য ২২ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২২ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া ঈদগাহ মাঠ হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৫০০/-(আঠাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৩।   উপরের আটককৃত ৪৯ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মূল্য ৭৩,৫০০/-(তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।