১। অদ্য ১৪
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা
মাঠ হতে ২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,৫০০/-(চল্লিশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৪
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের
জ্বালাখালী মাঠ হতে ১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৫,২০০/-(পাঁচ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ২৭ বোতল মদ এবং ১৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৪৫,৭০০/-(পঁয়তাল্লিশ
হাজার সাতশত) টাকা মাত্র।

