Pages

Friday, October 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ অক্টোবর ২০১৬



১।   অদ্য ২৯ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর কবরস্থান হতে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৬,০০০/-(ছাপান্ন হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৯ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের তালতলা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ২৯ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ০৩ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   অদ্য ২৯ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় দুইজন লোক ০২ টি গরু নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তিদ্বয় গরুগুলি রেখে রাতের অন্ধকারে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। তখন টহল দল গরুগুলো পরিত্যক্ত অবস্থায় আটক করে, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।

৫।   অদ্য ২৯ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা পাকা রাস্তার উপর হতে ১৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় এ্যাজমা রোগের পাউডার ঔষধ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১১,০০০/-(এক লক্ষ এগার হাজার) টাকা মাত্র।

৬।   উপরের আটককৃত ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৩ কেজি গাঁজা, ০২ টি গরু  এবং ১৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় এ্যাজমা রোগের পাউডার ঔষধ এর সর্বমোট মূল্য ৩,১৭,৫০০/-(তিন লক্ষ সতের হাজার পাঁচশত)টাকা মাত্র।