১। অদ্য ১৯ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার
বুড়িপোতা গ্রামের বুড়িপোতা গ্রামরে মধ্যে হতে ০১ জন আসামী ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা মাত্র। ধৃত
আসামী (মোঃ ওয়াসিম আকরাম(২৬), পিতা-মোঃ সাইদুর রহমান, গ্রাম-ফতেপুর থানা+জেলা-মেহেরপুর)
এবং পলাতক আসামী ০১ জন (মোঃ তামিম মিয়া(২২), পিতা-মোঃ জেনা মিয়া, গ্রাম-কালাচাঁদপুর,
খানা+জেলা-মেহেরপুর)। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ হাবিলদার
মোঃ কাজী শাহিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৮ তারিখ
১৯ অক্টোবর ২০১৬।
২। উপরের আটককৃত ১৮ বোতল ভারতীয়
ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা মাত্র।
