১। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
ফুলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ জাহাংগীর আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দ্রার সিং।
২। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদি বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল
হাই আল হাদী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর
ক্যাম্প কমান্ডার এসআই আরকে বড়ুয়া।
৩। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৩ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর
মাঝপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার নায়েব
সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের মহাখোলা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রনজিত।
৪। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার
ফুলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আরএন মন্ডল।
৫। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৯/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার
মালসাগাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১
বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার এসআই বিজয় সিং।
৬। অদ্য ০৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া
বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ রফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার এএসআই ভিকে মিশ্রা।
৭। উপরে উল্লেখিত পতাকা বৈঠক
সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া
না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।