১। অদ্য ২৪ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৮/৮-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
জনুঘাট নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ তোতা মিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১১৩১ বিএসএফ
ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই মনমনসিংহ।
২। অদ্য ২৪
অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১/৫-টি এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প
কমান্ডার এসআই বগতি সিংহ।
৩। অদ্য ২৪
অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৬ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নবীনপাড়া খালপাড় নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্প
কমান্ডার এসআই মুজিবর রহমান।
৪। অদ্য ২৪
অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিজয়পুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প
কমান্ডার এসআই লাক্স ম্যান।
৫। উপরে উল্লেখিত
পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

