Pages

Wednesday, August 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালানী বিরোধী অভিযান ২৫ আগস্ট ২০১৬



১।   অদ্য ২৫ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা মাঠ হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৮,০০০/-(আটার হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২৫ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ১১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,২০০/-(পঁয়তাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬৩,২০০/-(তেষট্টি হাজার ‍দুইশত) টাকা মাত্র।