১। অদ্য ২৭ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাজিরাকোনা
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপিমকমান্ডার হাবিলদার
মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই আরকে বমন।
২। অদ্য ২৭
আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২১/১-এস এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল
কুদ্দুস এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নিউ
শাহাপুর ক্যাম্প কমান্ডার এসআই রাম বিরসিং।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

