১। অদ্য ১২ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২০,৮০০/-(বিশ হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ১২ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার
মহেষপুর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাড়া পাকা রাস্তার উপর হতে ১৩টি ভারতীয় গরু
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৩০,০০০/-(আট লক্ষ ত্রিশ হাজার) টাকা
মাত্র।
৩। অদ্য ১২ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ
গ্রামের কালিগঞ্জ পাকার রাস্তার উপর হতে মোটর গাড়ীর খুচরা যন্ত্রাংশ (১০ টি ভারতীয় স্ট্যারিং এ্যাডজ্যাস্টার, ০৫
টি সাফ এস এবং ০৪ টি এয়ার ফিল্টার) আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৪৫,০০০/-(চার লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা
মাত্র।
৪। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১২,৯৫,৮০০/-(বার
লক্ষ পচানব্বই হাজার আটশত) টাকা মাত্র।

