১। গত ১৩ আগস্ট ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার চুয়াডাংগা সদর থানার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২নং গেইটে রেখা পরিবহন বাস
তল্লাশী করে ১০০ টি শাড়ী এবং ৫০ টি উন্নতমানের থ্রী-পিচ আটক আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৪ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ১১২ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৬৮,০০০/-(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৪ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।
৪। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯,৭৫,৬০০/-(নয়
লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত)টাকা মাত্র।


