১। অদ্য ২১ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার দত্তনগর গ্রামের দত্তনগর পাকা রাস্তার উপর হতে ১৬ টি গরু আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,৮০,০০০/-(বার লক্ষ আশি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২১ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হাই আল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৬০ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা
মাত্র।
৩। অদ্য ২১ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।
৪। উপরের আটককৃত গরু/মালামালের সর্বমোট মূল্য ১৩,৬৪,০০০/-(তের
লক্ষ চৌষট্টি হাজার) টাকা মাত্র।


