অদ্য ২৯ আগস্ট ২০১৬ তারিখ
সকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ দশনা বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং
অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দশনা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন দশনা কোম্পানীর পক্ষে হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম। বর্ণিত
সভায় মোঃ আমিনুল ইসলাম ইউপি সদস্য বেগমপুর ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
