অদ্য ১৪ আগস্ট ২০১৬ তারিখ
বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ আনন্দবাস বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান
এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য
আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ
শিকদার। বর্ণিত সভায় মোঃ একরামুল হক প্রধান শিক্ষক জয়পুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়, মোঃ আব্দুল মালেক মেম্বার বিজয়পুর ইউনিয়ন পরিষদ, মোঃ ইসাহাক আলী ইমাম জয়পুর
জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০
জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
