১। অদ্য ১৫ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,৬০০/-(পঁচাত্তর হাজার ছয়শত)
টাকা মাত্র।
২। অদ্য ১৫ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১৩,১০০/-(এক
লক্ষ তের হাজার একশত)টাকা মাত্র।

