Pages

Thursday, August 18, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৮ আগস্ট ২০১৬



অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা হতে ০৭টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাজিতপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন। বর্ণিত সভায় মোঃ আসানুল ইসলাম সহকারী শিক্ষক বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ শরিফুল ইসলাম ইউপি সদস্য সীমান্ত ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।