অদ্য ১৩ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী এবং রাজাপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ তোতা মিয়া এবং হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান সমূহ (চুয়াডাংগা জেলার জীবননগর থানার ছটাঙ্গা গ্রামের ছটাঙ্গা মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের সিংনগর মাঠ) হতে ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৩২,০০০/- (দুই লক্ষ বত্রিশ হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।
